গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। এর এক মিনিট পর, সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং সকাল ১০টা ২৫ মিনিটে সেখানে পৌঁছান।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।