অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্তের ছবি ও অনুভূতির কথা মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার আবেগঘন একটি ক্যাপশনসহ কয়েকটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশের পর তমা মির্জার পেশাজীবন নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নতুন পোস্টটি প্রকাশ করায় তার ভক্তদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে কালো রঙের ফুলেল নকশার পোশাকে দেখা গেছে তমা মির্জাকে। খোলা চুল, কপালে ছোট টিপ আর হাস্যোজ্জ্বল অভিব্যক্তিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি।
তবে ছবির চেয়ে পোস্টের ক্যাপশনই বেশি নজর কেড়েছে। সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’
তমা মির্জার এই আবেগঘন কথাগুলো ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই পোস্টটির অর্থ ও ইঙ্গিত নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।
মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেকজনের মন্তব্য, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’
তবে নিজের ক্যাপশনের মাধ্যমে তমা মির্জা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার কথা বোঝাতে চেয়েছেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
রূপক/ 24-09-26