সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের (৫৬) মারা যাওয়ার ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব-২।
র্যাব বলেছে, গ্রেপ্তার মূল সন্দেভাজনের নাম পনি ওরফে প্যারা পনির। তাঁর সহযোগীর নাম জানানো হয়নি। আজ রোববার বিকেল চারটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।