Logo
✖

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 শিক্ষকতা হতে হবে মেধাবীদের প্রথম পছন্দ : প্রধানমন্ত্রী 🔴 সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের 🔴 ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ 🔴 অ্যাভাটারকে টপকে আবারও সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘এন্ডগেম’ 🔴 মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান 🔴 পিচ্চি রাজা পালানোর ঘটনায় নতুন তথ্য 🔴 এশিয়ান গেমসে বাংলাদেশের সেই পুরোনো আঁধার 🔴 ঢাকায় নিম্নআয়ের মানুষের মাথা গোঁজার ঠাঁই কতটা নিরাপদ? 🔴 শিক্ষক: আলোর পথ দেখানো মানুষ 🔴 বিডিনিউজ এর ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সম্পাদক বিশ্বদীপ দাশ 🔴 রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছবি-ভিডিওতে ছাত্রদল নেতাকর্মীদের অস্ত্র 🔴 আজ থেকে সরকারি চাকরিজীবীদের পে ফিক্সেশন 🔴 বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ 🔴 ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম 🔴 ময়মনসিংহের সড়কে ২১ মাসে ঝরল ৩৭০ প্রাণ 🔴 দেশে ১,৩৩৯ বিলাসবহুল গাড়ির তথ্য 🔴 বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই 🔴 আজ রাজধানীর যেসব এলাকার মার্কেট-দোকান বন্ধ 🔴 ইরান ইস্যুতে ‘সহজ নাকি কঠিন পথ’ 🔴 ক্রোয়েশিয়ার মাঠে ইংল্যান্ডের তাণ্ডব 🔴 আহত পাইলটকে দেখতে গিয়ে কপালে চুমু দিলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স 🔴 ঢাকায় ফুটপাত যেখানে দখল হবে, সেখানেই উচ্ছেদ 🔴 শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়বে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 🔴 বালিতে শুটিংয়ে গুরুতর আহত নুসরাত ভারুচা, মেরুদণ্ডে চিড় 🔴 রূপপুরে যাচ্ছে ইউরেনিয়াম, নিরাপত্তায় যৌথবাহিনীর বহর 🔴 সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি 🔴 চায়না দুয়ারীর ফাঁদে মাছ-পোনা, হুমকিতে জীববৈচিত্র্য 🔴 ভূরাজনীতি ও নিরাপত্তা বিষয়ক বিওবিসি সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 🔴 জ্বালানি তেল ও এলপিজির সংকটে 🔴 ‘জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে’: অ্যাটর্নি জেনারেল 🔴 মাগুরায় খেলার মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরীর প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 🔴 ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর 🔴 পদত্যাগ করলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি 🔴 কেন ফেরদৌসি আহমেদ মিষ্টিকে এমপি পদ ছাড়ার নির্দেশ দিলেন তারেক রহমান? 🔴 নোমানী ময়দান নিয়ে প্রশ্ন: একই মাঠ, একই আইন 🔴 যৌথবাহিনী গঠন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণদের প্রতিবাদ 🔴 শিবিরের বহিষ্কারাদেশের অভিযোগ অস্বীকার করলেন রাকসু জিএস আম্মার 🔴 সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ 🔴 চৌদ্দগ্রামের নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজারে উদ্ধার 🔴 আত্মহত্যায় ‘প্ররোচনা’: মরিয়মের পরিবারের সঙ্গে এমপি নজরুলের আপস রফা! 🔴 মাইক্রোফোন থেকে রাজমুকুট 🔴 ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত 🔴 মরক্কোর নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহারা আল মনসুরি 🔴 মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন 🔴 রূপপুরের ইউরেনিয়াম চালান আটকে থাকার কারণ জানাল পাকিস্তান 🔴 কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার 🔴 ফ্রান্সে জেন-জি বিক্ষোভে আটক ৪৪০ 🔴 এক মাসে একটি বাড়িতে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ! 🔴 কন্যাশিশুদের শিক্ষায় অগ্রগতি, মাধ্যমিকে ঝরে পড়ায় উদ্বেগ 🔴 জ্বালানির দাম বাড়িয়ে কীভাবে সংকট কাটল, বিপিসির কাছে ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি 🔴 বিমান বহরে যুক্ত হচ্ছে আরও ২৫ বোয়িং 🔴 স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু 🔴 রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরে সরকার বিব্রত: জাহেদ উর রহমান 🔴 নিউগিনি আবাসনে হামলা: জামাতার গ্রেপ্তার নিয়ে জামায়াত এমপির প্রতিবাদ 🔴 রাজধানীতে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধিতে বড় অভিযানের চিন্তা সরকারের 🔴 লাকসাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা 🔴 আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর 🔴 অসুস্থ হলে ঔষধি গাছ খায় আফ্রিকান হাতি, শাবকদেরও খাওয়ায় মা 🔴 সিঙ্গাপুরের বিরুদ্ধেও ভাগ্য বদলালো না বাংলাদেশের 🔴 দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল কারাগারে 🔴 স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম 🔴 জিতের বিপরীতে ইধিকা পাল, নতুন সিনেমা নিয়ে জল্পনা 🔴 দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরেছে নিজস্ব সাইনবোর্ড 🔴 ভারত-নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৭০, নিখোঁজ ১১ 🔴 এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ জয় 🔴 কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জন আটক 🔴 চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা 🔴 জামায়াতকে বিশ্বাস না করার আহ্বান ফজলুর রহমানের 🔴 বিরোধী দল আওয়ামী লীগের সুরে কথা বলছে: মুক্তিযুদ্ধমন্ত্রী 🔴 টাকা ভাঙানো নিয়ে বিরোধ, রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা 🔴 সালমানের স্টুডিও ভাঙচুর: জমি নিয়ে বিরোধ, তদন্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 প্রবীণ সাংবাদিক আজহার আলী সরকার আর নেই 🔴 ভবন গুঁড়িয়ে লুটপাট, তবুও গলিতে চলছে শিশুদের টিকাদান 🔴 আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন 🔴 আ.লীগ-বিএনপির রাজনীতিতে পার্থক্য নেই, মন্তব্য নাসীরুদ্দীনের 🔴 মেট্রোরেলে যাত্রীবান্ধব সুবিধার অভাব, ভোগান্তিতে বয়স্ক, প্রতিবন্ধী ও গর্ভবতীরা 🔴 টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ 🔴 অভিমানে দেশ ছাড়তে চান সালমান মুক্তাদির 🔴 ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে চৌধুরী নায়াব ইউসুফ এমপি: চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান 🔴 তিন গোলের হারেই কঠিন সমীকরণে বাংলাদেশ, সিঙ্গাপুর ম্যাচে বাঁচা-মরার লড়াই 🔴 আতাউস সামাদ স্যার: সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত 🔴 দুর্যোগ মহড়া: আনুষ্ঠানিকতা নয়, জীবন রক্ষার অনুশীলন 🔴 সিনেমা থেকে বাদ পড়ার ‘অদ্ভুত কারণ’ জানালেন তাপসী 🔴 কোনো পরিকল্পনা ছাড়াই হাসি 🔴 ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় 🔴 অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ 🔴 সোহরাওয়ার্দী উদ্যানে ভাস্কর্যের বদলে নির্মাণ হবে পানির ফোয়ারা 🔴 নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার 🔴 মেঘনায় ট্রলারডুবি: দুদিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার 🔴 জবাবদিহি না থাকলে রাষ্ট্র বিপথগামী হয়: জহির উদ্দিন স্বপন 🔴 আশুগঞ্জে শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, স্বজন আটক 🔴 জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে বৈঠক, ৩০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী 🔴 জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 🔴 নিজের চাহিদা মিটিয়ে গ্রিডে বিদ্যুৎ বিক্রি করছেন প্রকৌশলী আক্তারুজ্জামান 🔴 গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ 🔴 রাশিয়ায় বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় নতুন সমঝোতা চুক্তি 🔴 হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা 🔴 মক্কাসহ সৌদির গুরুত্বপূর্ণ কয়েক এলাকায় সতর্কতা, ঝুঁকির ধরন স্পষ্ট নয় 🔴 সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ 🔴 ‘বোকা আমি নাকি বোকা এ মন? 🔴 ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গে ১ হাজার ২৮৩ রোগী 🔴 ২০২৮ সালে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী 🔴 স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি 🔴 দাউদকান্দি থানায় আটক কিশোরদের দরজা ভেঙ্গে বেরিয়ে যাওয়ার অভিযোগ 🔴 ইসলামাবাদ অবরুদ্ধ , ২২ হাজার পুলিশ মোতায়েন 🔴 নাসীরুদ্দীনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঠিপেটার নির্দেশ বিএনপি নেতার 🔴 জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির 🔴 প্রতিবন্ধী শ্রমিকের জীবনের মূল্য মাত্র ৯ লাখ! 🔴 ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু, 🔴 শিশু অপ্রতিমসহ হত্যাকাণ্ডের শিকার সব শিশুর জন্য বিচার দাবি 🔴 ভারত থেকে হঠাৎ বন্ধ ইলিশ আমদানি, বাতিল ১০৩ এনওসি 🔴 মাগুরায় ১০৫০ টাকার ডিএপি বিক্রি ১৪৫০ টাকায় 🔴 নদীভাঙনে মিয়ারচরে নিঃস্ব ৪০ পরিবার, ঝুঁকিতে স্কুলের একমাত্র যোগাযোগপথ 🔴 মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার 🔴 মালদ্বীপে হলুদ পোশাকে নয়নতারা, মুগ্ধ ভক্তরা 🔴 সরবরাহ বাড়া ও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম 🔴 অপ্রতিমের বাবাকে ফোন প্রধানমন্ত্রীর, শোক জানিয়ে যা বললেন 🔴 অ/ন্ত র / ঙ্গ দৃশ্যের শুটিং এখন অনেক স্বস্তির, জানালেন বিশাল ভরদ্বাজ 🔴 ভারত থেকে বাড়ছে ব্যান্ডউইথ আমদানি 🔴 জাতিসংঘে ট্রাম্পের ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি 🔴 চলন্ত মেট্রোরেলের দরজা হঠাৎ খুলে গেল ! 🔴 জাতিসংঘের ‘আস্থা পুনরুদ্ধার’ 🔴 এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক 🔴 এর মধ্যে একক পণ্য হিসেবে ডিজেল থেকেই সরকারের রাজস্ব আয় সবচেয়ে বেশি 🔴 জাতীয় গৃহায়নের আট প্লটের নথি উধাও 🔴 ‘রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলের প্রথম স্ত্রী’ 🔴 পুলিশের ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল 🔴 ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ 🔴 নারায়নগঞ্জে চাঁদা দাবীর মামলায় কৃষক দল নেতা গ্রেফতার 🔴 ছন্দা-সুনেরাহ 🔴 ফিরছে ২৮ বছর পর নতুন রূপে 🔴 ‘সাইবার জ্ঞানই সেরা নিরাপত্তা’ বিষয়ে রোকেয়া হলে বিশেষ সচেতনতামূলক কর্মসূচী 🔴 বাসের ভাড়া বাড়ল 🔴 ‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ 🔴 ভাত চুরির’ অপবাদে ছাত্রকে পিটিয়ে হত্যা 🔴 জ্বালানি তেলের দাম একবারে এতটা বাড়ল কেন? 🔴 কবীর সুমন শুধুই একটি নাম নয়। বরং বাংলা গানের আস্ত এক ধারার পথিকৃৎ। পৃথিবী, মানুষ কিংবা জীবনের নানা অনুষঙ্গকে অপূর্ব গানে রূপদানের কারিগর তিনি। ভারতের পশ্চিমবঙ্গের এই কিংবদন্তির জনপ্রিয়তা বাংলাদেশেও সমান, কিংবা তারও বেশি। 🔴 হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন ব্যারিস্টার দেবাশীষ রায় চৌধুরী 🔴 বাস্তবের চেয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা কম দেখাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর ! 🔴 চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা 🔴 ইসরাইল-যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য ইরানের হুমকি 🔴 পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে 🔴 হাম উপসর্গে আরও ৬ মৃত্যু 🔴 অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার 🔴 মিড ডে মিল খেয়ে ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ 🔴 বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী 🔴 ক্যাট সালমানকে নিয়ে নেটদুনিয়ায় নতুন আলোচনায় 🔴 আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত 🔴 বাবার ব্যবসার ডেলিভারিম্যান ফাহাদও আঘাত করে অপ্রতিমকে 🔴 ডেঙ্গুর পথ্য সংশ্লিষ্ঠ ফলের দাম কেন আকাশচুম্বি 🔴 ১ মিনিটেই বেড় গেড় লিটার প্রতি ২০ টাকা! 🔴 মা ও ভাতিজিকে হ/ত্যা/র পর কুপিয়ে যখম করে ভাবিকে 🔴 রবীন্দ্র প্রেমে মেতেছেন অপু বিশ্বাস? 🔴 গড়াই নদীর ভাঙ্গনে হুমকিতে ৫শ পরিবার 🔴 নিহত মরিয়মের চিঠিগুলির পরতে পরতে ছিল প্রতারণার ইতিবৃত্ত 🔴 ক্লিনিক ভাংচুরের ঘটনায় চুয়াডাঙ্গায় বেসরকারি চিকিৎসা সেবা বন্ধ 🔴 প্রতিদিন ব্যয় ৫৯ লাখ টাকা, তবু কেন ডুবছে ঢাকা? 🔴 তেলের দাম বৃদ্ধিতে ছাত্রদল নেতার প্রতিবাদ; শোকজ 🔴 প্রধানমন্ত্রীর সফর: নিউ ইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি স্লোগান 🔴 দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন–আ/ত্ম/হ/ত্যা/য় প্ররোচনার অভিযোগ, এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার 🔴 আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র! 🔴 আন্তর্জাতিক বাজারে কমার দিনেই দেশে বাড়লো জ্বালানি তেলের দাম! 🔴 সাতক্ষিরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে উদ্ধার 🔴 সাগরে সুস্পষ্ট লঘুচাপ সম্পর্কে যা জানা গেল 🔴 মেঘনায় প্রাণ হারালো জমজ দু ভাই 🔴 ইয়ামালের নতুন ইতিহাস: ভাংলেন ভিনিসিয়ুসের সেই রেকর্ড 🔴 নায়িকাকে দেখতে গাড়ির কাঁচ ভেঙ্গে ফেললেন ভক্তরা! 🔴 আবারও শিক্ষকতায় মোশাররফ করিম; কিন্তু কিভাবে? 🔴 চার মন্ত্রীসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 🔴 সংবিধানের সংস্কার চায় জামায়াত 🔴 জন্মবাড়ির পাশেই কবর হল শিশু অপ্রতিমের 🔴 চোর থেকে যেভাবে খুনি হলো তুহিন 🔴 অপ্রতিম হত্যা : আটক কিশোরের বাসা থেকে উদ্ধার সেই আইফোন 🔴 'নিরাপত্তা জোরদারের মধ্যেই ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ' 🔴 ভোর রাতের বৃষ্টিতে সয়লাব রাজধানী 🔴 সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত তুরস্ক 🔴 অপ্রতীমের প্রথম জানাযা সম্পন্ন: দাফন হবে গন্ধমতিতে 🔴 পদ ছাড়াই নিয়োগ (!) কেন্দ্রীয় ব্যাংকে চাকরিতে তুঘলকি কান্ড 🔴 ৮দফা দাবীতে ১১ দলের লং মার্চ এগিয়ে যাচ্ছে রংপুর অভিমুখে 🔴 মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা 🔴 ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করলো তুরস্ক 🔴 বিভিন্ন দেশের একজন করে ক্রিকেটারের নাম বলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। 🔴 কুমিল্লায় শিশু অপ্রতীম হত্যায় এক সন্দেহভাজন আটক 🔴 বেঁচে থাকলে আজ ৫৫ তে পা দিতেন কিংবদন্তী নায়ক সালমান শাহ 🔴 মানিকগঞ্জে শিশুসহ দম্পতির লাশ মিলল ঘরের মাঝে 🔴 নতুন ঘোষিত পে স্কেলে যারা বেতন পাবেন না 🔴 অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ 🔴 নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের প্রজ্ঞাপন জারি 🔴 পুলিশের ওপর উল্টো ড্রোন দিয়ে নজর রাখছে অপরাধীরা! 🔴 নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহ 🔴 এসআই পরিক্ষায় লিখিত পরিক্ষার ফল প্রকাশ 🔴 ধানমন্ডী আবাহনী মাঠকে সবার জন্য উন্মুক্ত ঘোষণা 🔴 রাজনৈতিক কাজে বা দলে যাবে না সিএসআরের অর্থ 🔴 আড়াই লাখ কোটি টাকার মেট্রোরেল, ভাড়া দিয়ে কি ঋণের কিস্তি শোধ হবে? 🔴 আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাচ্ছে দুদক? 🔴 ‘ফুললি ফান্ডেড’ বৃত্তি নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন 🔴 এলএনজি বাড়লেও গ্যাস সংকট কাটেনি, শিল্পে স্বস্তি ফিরবে কবে? 🔴 ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা 🔴 ঢাকায় লোকাল বাস: যাত্রা নাকি প্রতিদিনের দুঃসহ পরীক্ষা? 🔴 প্রকাশ পাচ্ছে ইউনূস সরকারের লুটতন্ত্রের থলের বিড়াল 🔴 লোডশেডিংয়ের মধ্যেই কেন বাতিল হলো ৩৬ বিদ্যুৎকেন্দ্র? 🔴 আনিসুল হকের ১৭২ কোটি টাকার সম্পদ 🔴 ২০২৭ সালের পাঠ্যবইয়ে থাকছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ 🔴 ‘কিং’ নিয়ে জল্পনার অবসান, মুক্তির তারিখ জানালেন শাহরুখ 🔴 নামজারিতে সরকারি ফির বাইরে ৭০ হাজার টাকা দাবি, তহশিলদারের বিরুদ্ধে অভিযোগ 🔴 দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিং 🔴 সৌদি সরবরারে ঝুঁকির মধ্যেও কমল তেলের দাম 🔴 সঞ্চয়পত্রের টাকা পেতে আর হবে না ভুল হিসাবের ঝামেলা, চালু এভিএস 🔴 মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই কি ফিরছে পুরোনো সিন্ডিকেটের ছায়া? 🔴 ইউপি নির্বাচনের সময়সূচি এখনো চূড়ান্ত নয়: ইসি সচিব 🔴 মুকুল জামিলের পর সজীব 🔴 একদিনে ঢাকায় ৪ জনের মৃত্যু 🔴 মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা 🔴 ৩৫০ বছর পর রাজকীয় কক্ষের দেখা 🔴 মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির রায় 🔴 কৃষকের চাহিদামতো সার মিলবে 🔴 হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা 🔴 পিআইবির মহাপরিচালক পদে আবারও ফারুক ওয়াসিফ 🔴 অনলাইন জুয়ার ফাঁদে সর্বনাশ! ডার্ক ওয়েবে ৩ লাখ ৬০ হাজার বাংলাদেশির তথ্য 🔴 ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন 🔴 তেলের দামে উল্লম্ফন, ফেডের সিদ্ধান্তের আগে কমল স্বর্ণের দাম 🔴 আসিফ নজরুলকে গ্রেপ্তারের দাবি এনসিপি নেতার, ‘প্রতিশ্রুতি রাখেননি’ 🔴 ভেনিস উৎসব থেকে দেশে ফিরে বাঁধন: ‘জুলাই যোদ্ধারা নয়, হামলাকারীরাই অনিরাপদ’ 🔴 শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ 🔴 ‘দ্বিতীয় জীবন’: বন্যায় প্লাবিত টানেলে ১০ দিন বেঁচে থাকার বর্ণনা নেপালি শ্রমিকের 🔴 একাদশে ভর্তির আবেদন আজ রাতেই শেষ, সুযোগ থাকছে ফল পরিবর্তনকারীদেরও 🔴 কর্ণফুলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিহত ৪, আহত ১১ 🔴 খেলোয়াড় নয়, এবার অভিভাবকদের জন্য ‘ব্ল্যাক কার্ড’—কেন এমন সিদ্ধান্ত? 🔴 নবম পে স্কেলের গেজেট প্রকাশের পথে, আইবাস++-এ স্বয়ংক্রিয় হবে বেতন নির্ধারণ 🔴 থানার মাত্র কয়েকশ মিটার দূরে দিনদুপুরে গুলি, যুবক নিহত 🔴 শিক্ষার মান বাড়লেই বদলাবে বাংলাদেশ : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী 🔴 ৯/১১ হামলার ২৫ বছর: শোক, স্মৃতি আর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্র 🔴 ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় সপ্তাহে এক ঘণ্টা 🔴 মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় 🔴 মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 🔴 ১৭ বছর পর নবগঙ্গায় নৌকাবাইচ, নদীর দুই পাড়ে মানুষের ঢল 🔴 ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ 🔴 আট বছরের আক্ষেপ ঘুচিয়ে মাগুরা মেডিকেল কলেজে সম্ভবনা 🔴 হরমুজে ইরানের বড় হামলা, ১০ জাহাজে আঘাতের পর বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা 🔴 বর্জ্য থেকেই বিদ্যুৎ, কার্বন ক্রেডিটে নতুন সম্ভাবনা বাংলাদেশের 🔴 টিকার ঘাটতিতে বাংলাদেশে ভয়াবহ হাম প্রাদুর্ভাব, ৬ মাসে মৃত্যু ১ হাজারের বেশি 🔴 মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট 🔴 রাত পোহালেই এসএসসি পুনঃনিরীক্ষণের ফল 🔴 কৃষকদের জন্য সৌরপাম্পের ঘোষণা প্রধানমন্ত্রীর 🔴 দূরদেশে থাকা ছেলের প্রতি বাবার হৃদয়ছোঁয়া খোলা চিঠি 🔴 ৪৫ লাখ নিরক্ষরকে দক্ষ করার মহাপরিকল্পনা 🔴 লোডশেডিং নিয়ে সরকারের নতুন আশ্বাস 🔴 এক বছরের কাজ সাত বছরেও শেষ হয়নি 🔴 সচিবালয়ে বিশাল ফাইলজট 🔴 চার দশক পর আবারও জাতিসংঘের শীর্ষ দায়িত্বে বাংলাদেশ 🔴 প্রধানমন্ত্রীর ভারত সফরের নতুন করে আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার 🔴 সাবেক আমলা-মন্ত্রী ও ব্যবসায়ীদের ঘিরে দুদকের বড় অভিযান 🔴 নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিক বরাদ্দ ও জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ 🔴 সরকার ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দিচ্ছে 🔴 সংঘাতের রাজনীতি ছেড়ে সহনশীলতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির 🔴 হরমুজের বাইরে ইরানের নতুন ‘বর্জন অঞ্চল’ ঘোষণা 🔴 রাজধানীতে রাতভর পুলিশের অভিযান 🔴 রিজার্ভ ৩৬.৩৮ বিলিয়ন ডলার, পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব 🔴 প্রায় ৪ কোটি টাকা খরচ, ছয় বছরেও তালা 🔴 পাকিস্তানে ৪০% শিশু অপুষ্টির শিকার 🔴 মালয়েশিয়ায় কাগজপত্রহীন বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ 🔴 মুকসুদপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৩, আহত ১৫ 🔴 দূষণমুক্ত নদী ও বাসযোগ্য ঢাকা গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ 🔴 বৃষ্টি-অন্ধকারেও ঠাকুরগাঁওবাসীর উচ্ছ্বাস, ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুলকে ঘিরে নানা আয়োজন 🔴 জমি বিক্রির ৫ লাখ টাকা নিয়ে বাসে উঠেন ইসমাইল 🔴 রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা 🔴 অরণ্য নিউজ এর হেড অব নিউজ হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক রূপক আইচ 🔴 দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা 🔴 ‘আমার সন্তান কোথায়?’ শীর্ষক সংবাদ সম্মেলন ৬ সেপ্টেম্বর 🔴 শিবির-সমর্থকদের বিরুদ্ধে ঢাবি শিক্ষিকার ‘হয়রানির’ অভিযোগ 🔴 ইরানের তিন তেলবাহী জাহাজে মার্কিন হামলা 🔴 কানাডায় আজীবন সম্মাননায় ভূষিত হলেন বাঙ্গালী যাদুশিল্পী জুয়েল আইচ

কেন প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসে না?

এশিয়ান গেমসে বাংলাদেশের সেই পুরোনো আঁধার

প্রতিবেদকঃ ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিতঃ ০২:২৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে বাংলাদেশের সেই পুরোনো আঁধার
১৯৭৮ থেকে আজ পর্যন্ত এশিয়ান গেমসে বাংলাদেশের দীর্ঘ যাত্রায় পদকের বিচারে সেই যাত্রা এখনও অনেকটাই অন্ধকারে।

১৯৭৮ সাল থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রতিটি আসর শেষ হওয়ার পরই উঠে আসে একই প্রশ্ন-কেন প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসে না? পরের আসরে ঘুরে দাঁড়ানোর আশ্বাসও শোনা যায়। কিন্তু চার বছর পর আবারও দেখা যায় প্রায় একই চিত্র। অংশগ্রহণ বাড়ে, প্রস্তুতির কথা হয়, প্রত্যাশাও তৈরি হয়; কিন্তু আন্তর্জাতিক পদকের তালিকায় বাংলাদেশের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসে না।

জাপানের আইচি-নাগোয়া ২০তম এশিয়ান গেমসও তার ব্যতিক্রম নয়। ২২টি ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। গেমস শেষে তাই আবারও সামনে এসেছে অংশগ্রহণের যৌক্তিকতা, প্রস্তুতির ঘাটতি, ফেডারেশনগুলোর পরিকল্পনা, খেলোয়াড়দের নিবেদন এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতার প্রশ্ন।

অলিম্পিকের পর বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর এশিয়ান গেমস। এশিয়ার সেরা ক্রীড়াবিদরা এখানে অংশ নেন। অথচ বাংলাদেশের মতো সীমিত ক্রীড়া বাজেটের একটি দেশের জন্য ২২টি ডিসিপ্লিনে অংশগ্রহণ কতটা বাস্তবসম্মত গেমস শেষে সেই প্রশ্নই সামনে এসেছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা মনে করেন, সম্ভাবনাময় এবং নিয়মিত প্রশিক্ষণে থাকা ডিসিপ্লিনগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তার ভাষায়, ‘আমার কাছে মনে হয় সম্ভাবনাময় ও প্রশিক্ষণে রয়েছে এমন ডিসিপ্লিনগুলোকে গেমসে পাঠানো উচিত। এত সংখ্যক ডিসিপ্লিনে অংশগ্রহণ না করলেও হয়।’

এশিয়ান কিংবা কমনওয়েলথ গেমস সামনে এলেই বিভিন্ন ফেডারেশন নিজেদের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের পাঠানোর জন্য তৎপর হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে গেমসে অংশগ্রহণকে নিজেদের খেলাধুলার প্রচার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেও দেখা হয়। কিন্তু সীমিত সম্পদে ব্যাপক অংশগ্রহণের বদলে সম্ভাবনাময় খেলায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

রানার মতে, বিভিন্ন খেলায় এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফলাফল এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করেই এশিয়ান গেমসের দল নির্বাচন করা উচিত।

এশিয়ান গেমসে চীনের আধিপত্য দীর্ঘদিনের। এরপর জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে লড়াই থাকে শীর্ষস্থান নিয়ে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত নিয়মিতভাবেই ভালো অবস্থানে থাকে।

বাংলাদেশের বাস্তবসম্মত লক্ষ্য সাধারণত দক্ষিণ এশিয়ার অপেক্ষাকৃত কাছাকাছি দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। কিন্তু আইচি-নাগোয়া এশিয়ান গেমস সেই আশাতেও ধাক্কা দিয়েছে।

শ্রীলঙ্কা অ্যাথলেটিক্সে একটি স্বর্ণ, নারী ক্রিকেটে রৌপ্য এবং পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জসহ মোট তিনটি পদক পেয়েছে। পাকিস্তানের পদক সংখ্যা ১০ হলেও কোনো স্বর্ণ না থাকায় তারা শ্রীলঙ্কার পেছনে অবস্থান করেছে। তুলনামূলক দুর্বল ক্রীড়া অবকাঠামোর দেশ নেপালও বাংলাদেশের চেয়ে একটি ব্রোঞ্জ বেশি পেয়েছে।

ফলে আগামী বছর মার্চে অনুষ্ঠেয় এসএ গেমস নিয়েও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যেখানে এশিয়ান গেমসেই পিছিয়ে পড়তে হয়েছে, সেখানে এসএ গেমসে বাংলাদেশের অবস্থান কেমন হবে—তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা ছিল ক্রিকেট। কিন্তু নারী ও পুরুষ—দুই দলই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে পুরুষ দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের মাঠের বাইরের চলাফেরা নিয়েও প্রশ্ন উঠেছে। গেমসের মতো আন্তর্জাতিক আসরে খেলোয়াড়দের প্রস্তুতি, শৃঙ্খলা ও নিবেদন নিয়ে এমন প্রশ্ন ওঠা বাংলাদেশের ক্রিকেটের জন্যও অস্বস্তিকর।

জোবায়েদুর রহমান রানা বলেন, ক্রিকেট একাধিকবার খেলোয়াড় পরিবর্তন করেছে এবং পদকের আশায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের চাহিদা অনুযায়ী সহযোগিতা করেছে। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত পদক আসেনি।

তিনি জানান, এশিয়ান গেমসে ক্রিকেট ও ক্রিকেটারদের সামগ্রিক বিষয় নিয়ে বিসিবিকে চিঠি দেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশের একমাত্র পদক এসেছে উশু থেকে। নারী ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।

তবে এই পদকের পেছনে প্রতিযোগিতামূলক লড়াইয়ের চেয়ে ভাগ্যের ভূমিকা ছিল বেশি। প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ নির্ধারিত ওজনসীমার বাইরে থাকায় জিন্নাত সরাসরি সেমিফাইনালে ওঠেন। আর সেমিফাইনালে উঠেই নিশ্চিত হয় ব্রোঞ্জ।

ফলে পদক এলেও বাংলাদেশের প্রস্তুতি ও প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা নিয়ে নতুন করে আশাবাদ তৈরি করার মতো জায়গা খুব বেশি নেই।

এশিয়ান গেমসে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে সবচেয়ে সফল ডিসিপ্লিন কাবাডি। কিন্তু সাম্প্রতিক দুই আসরে পদক না পাওয়ার পর এবার পুরুষ দলকে ঘিরে প্রত্যাশা ছিল।

কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ পদকের সম্ভাবনা তৈরি করে। এরপরই শুরু হয় উদযাপন। কিন্তু স্বাগতিক জাপানের বিপক্ষে ম্যাচটি তখনও বাকি ছিল।

জাপানকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে বাংলাদেশ ম্যাচটিকে যথেষ্ট গুরুত্ব দেয়নি—এমন অভিযোগও উঠেছে। শেষ পর্যন্ত জাপানের কাছে হেরে বাংলাদেশ কঠিন সমীকরণে পড়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে চাইনিজ তাইপে পদক নিশ্চিত করে।

নারী কাবাডিতেও হতাশ করেছে বাংলাদেশ। অথচ ঢাকায় নেপালকে হারানোর অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। কিন্তু এবার সেই নেপালই ব্রোঞ্জ জিতেছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম সফল ডিসিপ্লিন শুটিং। কিন্তু এবার শুটারদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অনেকেই জাতীয় পর্যায়ের পারফরম্যান্সও ধরে রাখতে পারেননি।

আরচ্যারিতে বছরজুড়েই বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। তারপরও অনেক প্রতিযোগী কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছেন। প্রশ্ন উঠেছে, দীর্ঘ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার পরও বড় আসরে কেন প্রত্যাশিত ফল আসছে না।

ব্যাডমিন্টনে অবশ্য কিছুটা ইতিবাচক দিক রয়েছে। বাংলাদেশ এবার প্রথমবারের মতো এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে অংশ নেয়। পুরুষ দ্বৈতে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম অংশগ্রহণ হিসেবে বাংলাদেশের জন্য কিছুটা আশার জায়গা তৈরি করেছে।

গেমসের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স ও সাঁতারেও বড় কোনো সাফল্য আসেনি। অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান সেমিফাইনালে উঠেছিলেন। সাঁতারে মুক্তি খাতুন নিজের সেরা টাইমিংও করতে পারেননি। সাইক্লিং, কারাতে ও আরও কয়েকটি ডিসিপ্লিনে অংশগ্রহণই হয়ে থেকেছে মূল অর্জন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের অভাব। ফুটবল, আরচ্যারি ও ক্রিকেট ছাড়া অধিকাংশ ডিসিপ্লিনে এশিয়ান গেমসের আগে এক মাসেরও কম সময় অনুশীলন হয়েছে।

এমন প্রস্তুতি নিয়ে এশিয়ার সেরা ক্রীড়াবিদদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কতটা বাস্তবসম্মত সেটিই বড় প্রশ্ন।

জোবায়েদুর রহমান রানা সরাসরি বলেছেন, ‘এক মাসের অনুশীলনে এশিয়ান গেমস থেকে পদক পাওয়া সম্ভব নয় কোনোভাবেই।’

তার মতে, সম্ভাবনাময় খেলোয়াড়দের ফেডারেশনকে সারা বছর প্রশিক্ষণের মধ্যে রাখতে হবে। অনেক ফেডারেশনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আর্থিক সামর্থ্য নেই। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

জাপান সাধারণত শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আয়োজক ব্যবস্থাপনাও সমালোচনার বাইরে থাকতে পারেনি।

বিশেষ করে আবাসন সংকট ছিল বড় সমস্যা। বাংলাদেশের আরচ্যাররা এক রাত নির্ঘুম কাটানোর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। অন্য দেশের খেলোয়াড়দেরও আবাসন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে।

মিডিয়া ব্যবস্থাপনাতেও ছিল অসঙ্গতি। মিডিয়া সেন্টার থেকে বিভিন্ন ভেন্যুতে নিয়মিত শাটল সার্ভিস পাওয়ার কথা থাকলেও সাংবাদিকদের সে সুবিধা ঠিকমতো দেওয়া হয়নি। এতে সময় ও অর্থ দুটিই বেশি ব্যয় হয়েছে। পরে আয়োজক কমিটি অব্যবস্থাপনার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। তবে আয়োজকদের সমস্যার পাশাপাশি বাংলাদেশের নিজেদের প্রস্তুতি ও পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে।

গেমসের শুরুতেই বাংলাদেশের ব্যাডমিন্টন দল জার্সি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যহীন জার্সি নিয়ে বাংলাদেশের অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত শাটলার আয়মান ইবনে জামান ইউনেক্সের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জার্সির ব্যবস্থা করেন।

প্রতিবার এশিয়ান গেমসের পর বাংলাদেশে একই ধরনের আলোচনা হয় কোথায় ভুল হলো, কেন পদক এল না, কীভাবে পরের আসরে ভালো করা যায়। তারপর সময় চলে যায়। গেমসের আগমুহূর্তে আবার প্রস্তুতি শুরু হয়, দল পাঠানো হয় এবং প্রত্যাশা তৈরি হয়।

কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য হঠাৎ করে আসে না। প্রয়োজন প্রতিটি ডিসিপ্লিনের সম্ভাবনা যাচাই, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, দক্ষ কোচ, আধুনিক সরঞ্জাম, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ এবং খেলোয়াড়দের জন্য পর্যাপ্ত আর্থিক ও মানসিক সহায়তা।

সবচেয়ে বড় কথা, এশিয়ান গেমসে ২২টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার সংখ্যাগত সাফল্যের চেয়ে কয়েকটি সম্ভাবনাময় খেলায় আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করাই বাংলাদেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।

১৯৭৮ থেকে আজ পর্যন্ত এশিয়ান গেমসে বাংলাদেশের দীর্ঘ যাত্রা হয়েছে। কিন্তু পদকের বিচারে সেই যাত্রা এখনও অনেকটাই অন্ধকারে। আগামী দিনের লক্ষ্য যদি সত্যিই বদলাতে হয়, তাহলে শুধু গেমসের আগে প্রস্তুতি নয় গেমস শেষ হওয়ার পরের দিন থেকেই পরবর্তী গেমসের প্রস্তুতি শুরু করতে হবে।

শিক্ষকতা হতে হবে মেধাবীদের প্রথম পছন্দ : প্রধানমন্ত্রী
শিক্ষকতা হতে হবে মেধাবীদের প্রথম পছন্দ : প্রধানমন্ত্রী
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২
ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২
অ্যাভাটারকে টপকে আবারও সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘এন্ডগেম’
অ্যাভাটারকে টপকে আবারও সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘এন্ডগে…
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান
পিচ্চি রাজা পালানোর ঘটনায় নতুন তথ্য
পিচ্চি রাজা পালানোর ঘটনায় নতুন তথ্য
ঢাকায় নিম্নআয়ের মানুষের মাথা গোঁজার ঠাঁই কতটা নিরাপদ?
ঢাকায় নিম্নআয়ের মানুষের মাথা গোঁজার ঠাঁই কতটা নিরা…
শিক্ষক: আলোর পথ দেখানো মানুষ
শিক্ষক: আলোর পথ দেখানো মানুষ
বিডিনিউজ এর ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন জ্যেষ্ঠ সম্পাদক বিশ্বদীপ দাশ
বিডিনিউজ এর ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব ন…
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছবি-ভিডিওতে ছাত্রদল নেতাকর্মীদের অস্ত্র
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছবি-ভিডিওতে ছাত্রদল …
আজ থেকে সরকারি চাকরিজীবীদের পে ফিক্সেশন
আজ থেকে সরকারি চাকরিজীবীদের পে ফিক্সেশন
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে…
২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
ময়মনসিংহের সড়কে ২১ মাসে ঝরল ৩৭০ প্রাণ
ময়মনসিংহের সড়কে ২১ মাসে ঝরল ৩৭০ প্রাণ
দেশে ১,৩৩৯ বিলাসবহুল গাড়ির তথ্য
দেশে ১,৩৩৯ বিলাসবহুল গাড়ির তথ্য
আরো পড়ুন »

অন্যান্য খেলাধূলা এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...