ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে
ঢাকা আহ্ছানিয়া মিশন সহকারী অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের পঞ্চগড়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা আহ্ছানিয়া মিশন
পদের নাম: সহকারী অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ভূমি আইন, রেজিস্ট্রেশন, নামজারি ও মিউটেশন সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা।
প্রধান দায়িত্ব
পঞ্চগড়ের সব জমির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা। জমি লিজ প্রদান এবং লিজ বাবদ অর্থ আদায় নিশ্চিত করা। জমি সংক্রান্ত মামলা ও আইনি বিষয় তদারকি করা। জমি-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দলিল, খতিয়ান, পর্চা, নামজারি, মিউটেশনসহ ভূমি-সংক্রান্ত নথিপত্র যাচাই ও সংরক্ষণ করা। ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রাখা। জমি-সংক্রান্ত আইনি বিষয় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা। প্রতিষ্ঠানের প্রয়োজনে মাঠপর্যায়ে জমি পরিদর্শন ও তথ্য সংগ্রহ করা।
চাকরির ধরন: ফুল-টাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
কর্মস্থল: পঞ্চগড়
বেতন: ২২,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিংকে ক্লিক করুন।