প্রাণ-আরএফএলে চাকরির সুযোগ, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত
দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ‘এইচআর, ট্রেইনি অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট’ বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৩ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
বিভাগ: এইচআর, ট্রেইনি অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট
পদসংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম বা ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি।
অভিজ্ঞতা: ফ্রেশার ও অভিজ্ঞ—উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর।
কর্মস্থল: বাড্ডা, ঢাকা।
বেতন ও সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের মাধ্যম: বিডিজবস ডটকম।
আবেদন শুরুর তারিখ: ১৬ জুলাই ২০২৬।
আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৬।