আইন ও সালিশ কেন্দ্রে নিয়োগ, বেতন ৬৪ হাজার ৪৪০ টাকা
বেসরকারি মানবাধিকার ও আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র (আসক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: জেন্ডার স্টাডিজ, সমাজকর্ম, আইন, শিক্ষা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা।
অতিরিক্ত যোগ্যতা:
প্রকল্প সমন্বয়ে দক্ষতা।
বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগের সক্ষমতা।
প্রতিবেদন তৈরি ও ডেটা বিশ্লেষণে দক্ষতা।
এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্টসহ মাইক্রোসফট অফিসে পারদর্শিতা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
আবেদন করতে পারবেন: নারী ও পুরুষ উভয়েই
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: মাসিক ৬৪ হাজার ৪৪০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের পদ্ধতি: নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ জুলাই ২০২৬।