Logo

  বঙ্গাব্দ

Follow US on Social Media

 শীর্ষ সংবাদ
🔴 স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি 🔴 শেখ হাসিনার প্রত্যর্পণ ও জ্বালানি সহায়তা নিয়ে ভারতের অবস্থান 🔴 ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন 🔴 তিতাস গ্যাসে ১৩৫ জনের চাকরি, এসএসসি পাসেও আবেদনের সুযোগ 🔴 কলরেট ও ডাটা প্যাকেজ নিয়ে গ্রাহকের ৬৬ হাজার ৭০৫ অভিযোগ 🔴 ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ২৫ 🔴 এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার 🔴 হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট 🔴 বিশ্ববাজারে টানা চতুর্থ দিন বাড়ল জ্বালানি তেলের দাম 🔴 তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা 🔴 রাজধানীতে রিকশা চলাচলে নতুন শৃঙ্খলা, এক জোনের রিকশা অন্য জোনে নয় 🔴 প্যারোলে দীপু মনির মুক্তির পর স্বামীর জানাজার বিষয়ে সিদ্ধান্ত 🔴 কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯; সবাই বাংলাদেশি 🔴 বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার 🔴 ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরের কাজ চলছে: ডিএনসিসি প্রশাসক 🔴 প্রভাবশালীর দখলে সরকারি বন্দোবস্তের জমি, আশ্রয়হীন বাবুলাল 🔴 জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু রবিবার 🔴 দেয়াল ভাঙতেই মিলল বিপুল সোনার ভাণ্ডার, হতবাক নির্মাণশ্রমিকরা 🔴 নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর 🔴 চার্জিং কেবলে তীরের ফলার মতো চিহ্ন, এর অর্থ কী জানেন? 🔴 ১৫ আগস্ট ঘিরে ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার 🔴 একদিনের ব্যবধানেই আবারও বাড়ল সোনার দাম 🔴 বিদ্যুৎ খাতে রাতারাতি সমাধান নয়, প্রয়োজন সুশৃঙ্খল ব্যবস্থা ও কঠোর নজরদারি 🔴 ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তাব্যবস্থা 🔴 সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর পথে সরকার, ৩ দিনের মধ্যে তথ্য তলব 🔴 বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান 🔴 ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে: জ্বালানিমন্ত্রী 🔴 সন্দেহভাজন ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেপ্তার, বাংলাদেশ নিয়ে শুভেন্দুর মন্তব্য 🔴 বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে হচ্ছে ? আজই জানা যাবে 🔴 বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম 🔴 নতুন করে বিতর্ক সামিরা-ডনের অন্তরঙ্গ 🔴 স্বর্ণের দামে আবারও উত্থান, ভরি ছাড়াল ২ লাখ ৩৬ হাজার টাকা 🔴 ৫ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সতর্কতা 🔴 তামাকের প্রচারণা, মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা 🔴 ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার 🔴 পিআইও কার্যালয়ের কর্মচারীর বাসা থেকে বিপুল সরকারি ত্রাণ উদ্ধার 🔴 বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত 🔴 সাভারে বোমা সদৃশ ৯ বস্তু উদ্ধার, পাঁচটি নিষ্ক্রিয় 🔴 বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ 🔴 রাজনৈতিক উত্তেজনা: বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা 🔴 মির্জা ফখরুল রাষ্ট্রপতি বিএনপির মহাসচিব কে হবেন? 🔴 রামিসা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানির প্রস্তুতি সম্পন্ন 🔴 গ্যাস সরবরাহে ফের সংকট, বাড়ছে লোডশেডিং; তীব্র গরমে দুর্ভোগ 🔴 সকল সরকারি দপ্তরের জন্য জুরুরি নির্দেশনা, পরিপত্র জারি 🔴 ইরানের সর্বোচ্চ নেতা ‘পুরোপুরি সুস্থ’: সাত ঘণ্টার বৈঠক শেষে পেজেশকিয়ান 🔴 গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত 🔴 ম্যানেজিং কমিটি দিয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী 🔴 ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ 🔴 রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে শুরু প্রস্তুতিমূলক সভা 🔴 আন্তঃজাতি বিয়ে করলেই মিলবে ৫ লাখ টাকা 🔴 ইউটিউব মনিটাইজেশনে নতুন শর্ত, আয় করা কঠিন হতে পারে নতুন ক্রিয়েটরদের 🔴 কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩২ 🔴 অবশেষে চালুর পথে শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল, হবে আলাদা পরিচালনা পর্ষদ 🔴 ডিএমপিতে ২ এডিসি ও ৫ এসির বদলি 🔴 বিদেশে উচ্চশিক্ষার ফি পরিশোধে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক 🔴 ভারতে ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে হলিউডের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ 🔴 কাদের-আরাফাতের ফোনালাপ ট্রাইব্যুনালে, সংঘর্ষের ফুটেজ দেখালে টিভি বন্ধের হুমকি 🔴 হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধ বাংলাদেশের 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক 🔴 বিএসইসিতে ১৮ পদে নিয়োগ, আবেদন শেষ আজ 🔴 স্বর্ণের বাজারে ঊর্ধ্বগতি, নতুন দামে চলছে বেচাকেনা 🔴 এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি, কমেছে পাসের হার 🔴 এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ 🔴 পাবনায় চেয়ারম্যান সুলতানের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের স্মারকলিপি তদন্তের আশ্বাস জেলা প্রসাশকের 🔴 বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন দীনেশ 🔴 যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা 🔴 সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ 🔴 ‘যৌন ডাক্তার’ তকমা ও ভুয়া বিজ্ঞাপন নিয়ে মুখ খুললেন তাসনিম জারা 🔴 হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের ছয় শর্ত 🔴 প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পূরণ হলো অনুশ্রীর স্বপ্ন, উপহার পেল হারমোনিয়াম 🔴 একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭১ 🔴 ‘পুরুষ নির্যাতন দমন আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ 🔴 দুই থেকে তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী 🔴 ১১ দলীয় ঐক্যের কর্মসূচিকে ঘিরে গুলিস্তান-পল্টনে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী 🔴 সচিবালয় ঘেরাও কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য, জিরো পয়েন্টে পুলিশের বাধা 🔴 শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রিজভী 🔴 প্রথমবার এত কাছ থেকে ধরা পড়ল সূর্যপৃষ্ঠের বিস্ময়কর ছবি 🔴 জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের জন্য থাকছে যেসব বিশেষ আকর্ষণ 🔴 গবেষণায় উদ্বেগজনক তথ্য,ব্রয়লার মুরগির মাংসে মিলল মাত্রা অতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল 🔴 উজানের বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন বিভাগে বন্যার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান 🔴 প্রবাসীদের জ্ন্য সুখবর আকামা নবায়নে নতুন সুবিধা, কফিল পরিবর্তনেও মিলবে সুযোগ 🔴 দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ,ভরিতে বেড়েছে ৯,৮৫৬ টাকা 🔴 জুলাই শহিদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 🔴 সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে 🔴 তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ 🔴 ক্যানসারে মারা গেলেন ‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত 🔴 উদ্বোধন হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত কবে ? 🔴 ‘ক্ষমতাবানরাই ইতিহাস লেখে’-ফেসবুক পোস্টে মাহফুজ আলম 🔴 শেখ হাসিনার দেশত্যাগে কারা ছিলেন, নতুন তথ্য প্রকাশের দাবি 🔴 তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ব্যারাজের ৪৪ জলকপাট 🔴 কোটা আন্দোলন থেকে সরকার পতন-শেষ ৭২ ঘণ্টার ঘটনাপঞ্জি 🔴 ‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগারে 🔴 প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার 🔴 হরমুজ খুলে দাও, নইলে কঠোর হামলা হবে-ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি 🔴 ‘পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব’: ড. মুহাম্মদ ইউনূস 🔴 জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের সমাবেশ 🔴 জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 🔴 শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে অবস্থান জানাল ভারত, সরকারি সম্পৃক্ততা নেই 🔴 মোটরসাইকেলের জন্য ফের সক্রিয় হচ্ছে ফুয়েল পাস 🔴 ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, সতর্ক করল বিএসটিআই 🔴 গ্যাস ও বিদ্যুতের সংকট শিগগিরই কাটবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 🔴 দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী আবেদন করতে পারবেন তসলিমা নাসরিন: ডা. জাহেদ 🔴 ভারত থেকে কাঁচামরিচ আমদানি, প্রথম দিনেই কমল দাম 🔴 দফায় দফায় সংঘর্ষ, নিরাপত্তায় নতুন সিদ্ধান্ত বেরোবি বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা 🔴 ৫ আগস্ট ঘিরে সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার 🔴 ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আলোচনায় একাধিক নতুন মুখ 🔴 দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী 🔴 নিজ এলাকাতেই এনআইডির বয়স সংশোধনের সুযোগ, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের 🔴 টানা পঞ্চমবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশ 🔴 ৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ 🔴 দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জানা গেল 🔴 আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 🔴 সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ 🔴 ‘ছাগলকাণ্ডে’ এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের জামিন আবেদন খারিজ 🔴 হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারে কড়াকড়ি, আইন ভাঙলে ব্যবস্থা: বিআরটিএ 🔴 বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা ও উপবৃত্তির আবেদনও শুরু 🔴 প্রশাসনে সংস্কার জোরদার, বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ 🔴 এমপিওভুক্ত শিক্ষক বদলির প্রথম আদেশ পেলেন আলোচিত খাইরুল ইসলাম 🔴 বন্ধু দিবসে পুরোনো বন্ধুদের জন্য একটি প্রশ্ন-‘কেমন আছিস?’ 🔴 ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৪১ 🔴 দীর্ঘ প্রতীক্ষার পর কি বিয়ের পিঁড়িতে রোনালদো? 🔴 বাড়ল এলপিজির দাম, নতুন মূল্য ঘোষণা বিইআরসির 🔴 দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল 🔴 গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে নারীসহ চারজন কারাগারে 🔴 পুলিশ কোনো দলীয় বাহিনী নয়, জনগণের আস্থা অর্জনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 🔴 ইরান সীমান্তে ভয়াবহ ট্র্যাজেডি, উদ্ধার ১৪ তরুণের মরদেহ 🔴 আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের সম্ভাবনা অনিশ্চিত, ভৌগোলিক শর্তই প্রধান বাধা 🔴 টানা বৃষ্টির প্রভাবে অস্থির কাঁচাবাজার, বাড়ছে নিত্যপণ্যের মূল্য 🔴 দুই জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান সরকার ও দলের কার্যক্রম আলাদা রাখার নির্দেশ 🔴 রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রতিনিধি 🔴 আবারও বাড়ছে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা, ইরানে নতুন করে মার্কিন হামলা 🔴 রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে জোর দিচ্ছে সরকার ,১০ সদস্যের কমিশন গঠন 🔴 ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত 🔴 দক্ষ, সৎ ও মেধাবী কর্মকর্তাদের খুঁজে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তুতি 🔴 মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 🔴 ২০১৮ সালের শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খুঁজছে দুদক 🔴 অবৈধ হলেও থামছে না ‘বাংলা টেসলা’, নিয়ন্ত্রণে আনতে নতুন পরিকল্পনা 🔴 বিয়ের প্রলোভনে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা 🔴 ভৈরবে বাসের ধাক্কায় ৬ যানবাহনের সংঘর্ষ, আহত ২৫ 🔴 মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ দেবে অ্যাম্বি ফার্মাসিউটিক্যালস 🔴 হোয়াটসঅ্যাপে এলো নতুন ৫ ফিচার, এবার ওয়েব থেকেই অডিও-ভিডিও কল 🔴 জাল ডিও লেটারে ডেপুটি স্পিকারের স্বাক্ষর নকল, অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার 🔴 জীবনসঙ্গী সংকটে লাটভিয়ার নারীরা, ভরসা ‘রেন্ট-আ-হাজব্যান্ড’ 🔴 তরুণদের উদ্ভাবনী চিন্তাই দেশকে এগিয়ে নেবে: সমাজকল্যাণমন্ত্রী 🔴 সংসদ অধিবেশনে যোগ দিতে সরোয়ারের বাধা নেই, জানালেন আপিল বিভাগ 🔴 সয়াবিন তেলের সব নমুনায় মিলল মাইক্রোপ্লাস্টিক, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি 🔴 স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার বন্ধের নির্দেশ 🔴 যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও ও ভাঙচুর, উত্তেজনার নেপথ্যে মেয়েকে ঘিরে অভিযোগ 🔴 টিসিবির পণ্য নিতে গিয়ে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত ৮ 🔴 আদালতে হাজিরা দিয়ে আইভীর বক্তব্য: ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’ 🔴 শাহজালালে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক নিষেধাজ্ঞা, ৩৮ বিদেশি এয়ারলাইনসকে বেবিচকের চিঠি 🔴 সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ঐতিহ্য সংরক্ষণে নতুন উদ্যোগের আলোচনা 🔴 রাজধানীতে গভীর রাতে কলেজ শিক্ষার্থীকে গুলি, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 🔴 ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণে বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দিল চীন 🔴 ‘নদী বেঁধে দেন, গ্রামটা বাঁচান’-নবগঙ্গার ভাঙনে দিশেহারা ইসলামপুরবাসী 🔴 রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি, ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক 🔴 বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল 🔴 ‘মনে হয়েছিল আর দেশে ফেরা হবে না’-হরমুজের বিভীষিকা বর্ণনা নাবিকের 🔴 জাতিসংঘে মানবাধিকার ইস্যুতে তীব্র বাকযুদ্ধ, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ফ্রান্স 🔴 গ্যাস সংকটে স্থবির শিল্পাঞ্চল, ভোগান্তিতে গ্রাহক 🔴 স্বর্ণের বাজারে অস্থিরতা,আবারও বাড়ল স্বর্ণের দাম 🔴 বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগ 🔴 ৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার ঠেকানো সম্ভব নয়: আখতার হোসেন 🔴 জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি 🔴 বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 🔴 রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের আগে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি 🔴 জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিত্ব ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের 🔴 দেশের অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ, পুনর্গঠন বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল 🔴 শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে একরামুল হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 🔴 ফটিকছড়িতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, চলছে ৪৮ ঘণ্টার হরতাল 🔴 রাজধানীর বাস চলাচলে আসছে বড় পরিবর্তন 🔴 যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, নিহত ২০০ মার্কিন সেনা 🔴 ভারতের নতুন শিক্ষামন্ত্রী, দায়িত্ব পেয়ে শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি প্রহ্লাদ জোশীর 🔴 দেশের যেসব এলাকায় তিন দিনের জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ 🔴 এসএসসি ফল প্রকাশে শেষ পর্যায়ের প্রস্তুতি, সম্ভাব্য তারিখ ৩০ জুলাই‘ 🔴 বিশ্বকাপের পর প্রথমবার জনসমক্ষে মেসি, দেখা গেল নিজ শহরের ক্লাবের ম্যাচে 🔴 দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টির 🔴 সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাগুরায় ১০ হাজার বৃক্ষ রোপণ কর্মসূচি 🔴 সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় সরকার: প্রধানমন্ত্রী 🔴 ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু, যোগ দিলেন এনপিএতে 🔴 এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা 🔴 আন্দোলনের চাপের মধ্যে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 🔴 দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত 🔴 ইউনূস আমলের অভিজ্ঞতা নিয়ে বই লিখবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 🔴 মোদির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন ভারতে এক মন্ত্রী 🔴 ‘ককরোচ’ মন্তব্যে বিতর্কে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত 🔴 গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি 🔴 দিল্লির পর কলকাতায়ও বিক্ষোভের প্রস্তুতি সিজেপির 🔴 থিয়াগো মেসিকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে আর্জেন্টিনা 🔴 বিশ্বকাপ ফাইনাল নিয়ে নতুন বিতর্ক, অনলাইন পিটিশন ৮০ হাজারের বেশি 🔴 জেন-জি বিক্ষোভ ঠেকাতে নতুন কৌশল, বিতর্কে ভারতীয় প্রশাসন 🔴 ডব্লিউএফপির সতর্কবার্তা, খাদ্য সংকটে পড়তে পারে কোটি মানুষ 🔴 প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা, তরুণদের বার্তা মোদির 🔴 ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরি, নিয়োগ সহকারী অফিসার পদে 🔴 ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী বাছাইয়ে বিএনপির তৎপরতা, আসতে পারে নতুন মুখ 🔴 চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন রাষ্ট্রপতি 🔴 দিল্লিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ

তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা

প্রতিবেদকঃ আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিতঃ ১১:২৪ এএম, ১৯ আগস্ট ২০২৬
তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা

তালেবান শাসনের পাঁচ বছর: কেমন আছেন আফগান নারীরা

আফগানিস্তানে তালেবানের দ্বিতীয় দফার শাসনের পাঁচ বছর পূর্ণ হতে চলেছে। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে দেশটির নারী ও মেয়েশিশুদের অধিকার ক্রমেই সংকুচিত হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, চলাচল, রাজনৈতিক অংশগ্রহণ এবং জনপরিসরে উপস্থিতির ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে আফগান নারীদের জীবনযাত্রায় বৈষম্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। নতুন নতুন নির্দেশনার মাধ্যমে তাঁদের শিক্ষা ও কাজের সুযোগ সীমিত করার পাশাপাশি চলাফেরা এবং সামাজিক কর্মকাণ্ডেও নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দারিদ্র্য, অর্থনৈতিক সংকট ও মানবিক সহায়তার ঘাটতি।

আইনের চোখেও বাড়ছে বৈষম্য

চলতি বছরে তালেবান সরকারের জারি করা বিভিন্ন নির্দেশনায় নারী-পুরুষের আইনি সমতার পরিসর আরও সংকুচিত হয়েছে। এসব বিধানের মাধ্যমে দাম্পত্য সম্পর্কে নারীর ওপর পুরুষের কর্তৃত্ব বাড়ানো হয়েছে এবং আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সীমিত করা হয়েছে।

নারীর প্রতি শারীরিক ও মানসিক সহিংসতার ক্ষেত্রেও আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে। স্বামীর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে গুরুতর ও দৃশ্যমান শারীরিক আঘাতের মতো কঠোর শর্ত আরোপের অভিযোগ রয়েছে। একই সঙ্গে নারীদের বিবাহবিচ্ছেদ বা সংসার ত্যাগের সুযোগও সীমিত করা হয়েছে, যেখানে পুরুষের একতরফাভাবে তালাক দেওয়ার অধিকার বহাল রয়েছে।

এসব বিধিনিষেধ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়। আইন প্রয়োগে নিয়োজিত বিপুলসংখ্যক কর্মকর্তা ও পরিদর্শককে নারীদের ওপর নজরদারি ও বিধিনিষেধ বাস্তবায়নের ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে দৈনন্দিন জীবনেও ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

নিরাপত্তাহীনতায় ঘরবন্দী জীবন

আফগানিস্তানে বড় ধরনের সশস্ত্র সংঘাত কমলেও নারীদের জন্য নিরাপত্তার পরিস্থিতি উন্নত হয়নি। বরং নজরদারি, গ্রেপ্তারের আশঙ্কা এবং চলাচলে বিধিনিষেধ তাঁদের মধ্যে স্থায়ী ভীতির পরিবেশ তৈরি করেছে। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি দুই নারীর একজন মাসে সর্বোচ্চ দুইবার ঘরের বাইরে বের হতে পারেন। প্রায় তিন-চতুর্থাংশ নারী জানিয়েছেন, কোনো মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়া বাইরে গেলে তাঁরা তীব্র নিরাপত্তাহীনতা অনুভব করেন। অর্ধেকের বেশি নারী বাজার, স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন জনপরিসর এড়িয়ে চলেন।

সহিংসতার ঝুঁকি বাড়লেও বিচার পাওয়ার সুযোগ কম

তালেবান ক্ষমতায় আসার পর অর্থনৈতিক সংকট, নারীদের শিক্ষা বন্ধ এবং সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন ও সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় নারীদের ঝুঁকি বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিচার পাওয়ার ক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি বাধার মুখে পড়ছেন।

বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ের প্রবণতাও উদ্বেগজনক। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী আফগান মেয়েদের প্রায় ৩০ শতাংশের বিয়ে হয়ে গেছে। এর মধ্যে প্রায় ১০ শতাংশের বয়স ১৫ বছরের নিচে। দারিদ্র্যের চাপে অনেক পরিবার নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়াকে অর্থনৈতিক টিকে থাকার উপায় হিসেবে বেছে নিচ্ছে।

স্বাস্থ্যসেবায় গভীর সংকট

নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার পথও ক্রমে সংকুচিত হয়েছে। চলাচলের ওপর বিধিনিষেধ, শিক্ষায় বাধা এবং নারী স্বাস্থ্যকর্মীর সংকটের কারণে বিশেষ করে গর্ভবতী নারীদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। তালেবান কর্তৃপক্ষ নারীদের চিকিৎসাবিজ্ঞান ও ধাত্রীবিদ্যা পড়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ভবিষ্যতের নারী চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ তৈরির পথও সংকুচিত হয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং ওষুধের ঘাটতি স্বাস্থ্যব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

আফগানিস্তান আগে থেকেই মাতৃমৃত্যুর দিক থেকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ২০২৪ সালের হিসাবে, প্রতি এক লাখ জীবিত প্রসবে ৬৩৮ জন মায়ের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নারী স্বাস্থ্যকর্মীর সংকট আরও বাড়লে আগামী দিনগুলোতে মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মানসিক স্বাস্থ্যে গভীর ক্ষত

শিক্ষা ও চাকরি হারানো, ঘরবন্দী জীবন, সামাজিক যোগাযোগের সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আফগান নারীদের মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলছে। ইউএন উইমেনের তথ্য বলছে, প্রতি ১০ জনে প্রায় সাতজন নারী তাঁদের মানসিক স্বাস্থ্যকে ‘খারাপ’ বা ‘খুব খারাপ’ বলে বর্ণনা করেছেন। প্রায় দুই-তৃতীয়াংশ নারী মনে করেন, তালেবান ক্ষমতায় আসার আগে তাঁরা ভবিষ্যৎ নিয়ে যে প্রত্যাশা করতেন, বর্তমান বাস্তবতা তার তুলনায় অনেক বেশি হতাশাজনক।

মেয়েদের শিক্ষার দরজা বন্ধ

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার সবচেয়ে বড় বাধা তৈরি হয় ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর। ওই বছরের সেপ্টেম্বর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষা বন্ধ রয়েছে। ফলে ষষ্ঠ শ্রেণির পর অনেক মেয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন থেমে যাচ্ছে। অনলাইন ও অনানুষ্ঠানিক কিছু শিক্ষার সুযোগ থাকলেও তা সীমিত এবং আনুষ্ঠানিক শিক্ষা বা ভবিষ্যৎ কর্মসংস্থানের বিকল্প হয়ে উঠতে পারছে না।

ইউএন উইমেনের তথ্যমতে, আফগান নারীদের ৭৮ শতাংশ শিক্ষা, চাকরি কিংবা প্রশিক্ষণের সুযোগের বাইরে রয়েছেন। শিক্ষা থেকে দীর্ঘমেয়াদি বঞ্চনার ফলে অল্প বয়সে বিয়ে ও সন্তানধারণের ঝুঁকিও বাড়ছে। নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে আফগান অর্থনীতিতে প্রায় ৯২০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হয়েছে।

কর্মক্ষেত্র থেকেও পিছিয়ে দেওয়া হচ্ছে

আফগানিস্তানে নারী ও পুরুষের কর্মসংস্থানের ব্যবধান এখন বিশ্বের অন্যতম বড়। তথ্য অনুযায়ী, যেখানে ৮৪ শতাংশ পুরুষ কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, সেখানে নারীদের অংশগ্রহণ মাত্র ৭ শতাংশের মতো। সিভিল সার্ভিস, দেশি-বিদেশি এনজিও এবং বিউটি পারলারের মতো বিভিন্ন খাতে নারীদের কাজের সুযোগ সীমিত বা বন্ধ করা হয়েছে। ফলে অনেকে বাধ্য হয়ে অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন, যেখানে আয় কম এবং কর্মসংস্থানের নিশ্চয়তা নেই।

আর্থিক স্বাধীনতার ক্ষেত্রেও নারীরা পিছিয়ে রয়েছেন। মাত্র ৭ শতাংশ আফগান নারী ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারছেন বলে তথ্য পাওয়া গেছে।

নারী অধিকার সংগঠনগুলোও সংকটে

আফগান নারী ও শিশুদের জন্য কাজ করা স্থানীয় নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোও এখন নানা বাধার মুখে। চলাচলে বিধিনিষেধের পাশাপাশি আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। নারী অধিকার নিয়ে কাজ করা ৭৪টি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, আন্তর্জাতিক অনুদান কমে যাওয়ায় অর্ধেকের বেশি সংগঠন আগামী এক বছরের মধ্যে কার্যক্রম বন্ধ করার ঝুঁকিতে রয়েছে। আফগানিস্তান জেন্ডার কো-অর্ডিনেশন গ্রুপের তথ্য অনুযায়ী, ৫৪ শতাংশ প্রতিষ্ঠান অর্থসংকটের কারণে নারী কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে।

রাজনীতি থেকে পুরোপুরি অনুপস্থিত নারী

তালেবান শাসনে আফগানিস্তানের রাজনৈতিক অঙ্গন থেকেও নারীদের উপস্থিতি প্রায় পুরোপুরি বিলীন হয়েছে। ২০২০ সালে দেশটির সংসদে এক-চতুর্থাংশের বেশি সদস্য নারী ছিলেন। এখন তালেবান সরকারের মন্ত্রিসভায় কোনো নারী সদস্য নেই।

সরকারি কার্যক্রম, গণমাধ্যম ও জনপরিসরে নারীদের দৃশ্যমান উপস্থিতিও ব্যাপকভাবে কমে গেছে। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, ঘরেও সিদ্ধান্ত গ্রহণে নারীদের প্রভাব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও আফগান নারীদের একাংশ নীরবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। কেউ গোপনে ব্যবসা করছেন, কেউ মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন, আবার কেউ নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন। কিন্তু বিচ্ছিন্ন এসব উদ্যোগ দিয়ে একটি পুরো প্রজন্মের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

তালেবান শাসনের পাঁচ বছর পর আফগান নারীদের বাস্তবতা তাই কেবল ব্যক্তিগত অধিকার হারানোর ঘটনা নয়। এটি শিক্ষা, অর্থনীতি, রাজনীতি ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে একটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ক্রমাগত দূরে সরিয়ে দেওয়ার এক গভীর মানবিক সংকট।

তথ্যসূত্র: ইউএন উইমেন

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম
বাঁধন বললেন ‘আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম
নতুন করে বিতর্ক সামিরা-ডনের অন্তরঙ্গ
নতুন করে বিতর্ক সামিরা-ডনের অন্তরঙ্গ
যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা
যানজটে আটকে আদালতে দেরি, পিছিয়ে গেল পরীমণির জেরা
শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রিজভী
শেখ হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ায় নিন্দা জানালেন রি…
‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগারে
‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক এবার বাস্তবেই কারাগ…
৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নির্দেশ
৫ আগস্ট উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচির নি…
দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জানা গেল
দেশে ফিরতে আরও কয়েক দিন লাগবে মির্জা আব্বাসের, যা জ…
দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল
দ্বৈত চরিত্রে সুস্মিতা, আলোচনায় নতুন সিরিয়াল
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রতিনিধি
রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাচ্ছেন মার্কিন প্রত…
রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে জোর দিচ্ছে সরকার ,১০ সদস্যের কমিশন গঠন
রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণে জোর দিচ্ছে সরকার ,১০ সদ…
মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
‘নদী বেঁধে দেন, গ্রামটা বাঁচান’-নবগঙ্গার ভাঙনে দিশেহারা ইসলামপুরবাসী
‘নদী বেঁধে দেন, গ্রামটা বাঁচান’-নবগঙ্গার ভাঙনে দিশে…
বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে হাসপাতালে ডেকে নির্যাতনের অভিযোগ
বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে হাসপাতালে ডেকে নির্যাতনের…
ভারতের নতুন শিক্ষামন্ত্রী, দায়িত্ব পেয়ে শিক্ষা সংস্কারের প্রতিশ্রুতি প্রহ্লাদ জোশীর
ভারতের নতুন শিক্ষামন্ত্রী, দায়িত্ব পেয়ে শিক্ষা সংস্কারে…
আরো পড়ুন »

আন্তর্জাতিক এর আরো খবর:

ভিডিও

বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

শিশু রামিসা হ/ত্যা ও ধ/র্ষ/ণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল।...