নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতাল প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। নতুন ৫০০ শয্যার ভবন চালু হলে নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগী ধারণক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।