৫২ বছর পর আবারও DR Congo বিশ্বকাপের মঞ্চে ফিরছে। ১৯৭৪ সালে ‘জায়ারে’ নামে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া দেশটি এবার নতুন পরিচয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে।
ফরাসি কোচ Sébastien Desabre–এর অধীনে ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কঙ্গো। তারা খেলবে ‘কে’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ Portugal, Colombia ও Uzbekistan।
কঙ্গোর বিশ্বকাপ ২০২৬ স্কোয়াড
ফরোয়ার্ড:
থিও বঙ্গোন্ডা, ফিস্টন মায়েলে, সেড্রিক বাকাম্বু, সাইমন বানজা, ইয়োয়ান উইসা
মিডফিল্ডার:
নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, ইডো কায়েম্বে, এনগালায়েল মুকাউ, চার্লস পিকেল, নাথানেল এমবুকু, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গেল কাকুতা
ডিফেন্ডার:
চ্যান্সেল এমবেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, অ্যালেক্স তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, জোরিস কায়েম্বে, স্টিভ কাপুয়াদি, রকি বুশিরি, ডিলান বাতুদিলসিকা, গেদেওন কালুলু
গোলকিপার:
লিওনেল এমপাসি, টিমোথি ফায়ুলু, মাতিউ ইপোলো
দলের বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে Aaron Wan-Bissaka, Cédric Bakambu ও Yoane Wissa–দের। আফ্রিকান দলটি এবার বিশ্বমঞ্চে চমক দেখানোর স্বপ্ন নিয়েই নামছে।