কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বুবলী-আদর আজাদের ‘পিনিক’
রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে আসেনি চলচ্চিত্র ‘পিনিক’। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা।
জাহিদ জুয়েল পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। ঈদকে সামনে রেখে মুক্তির তালিকায় নতুন করে যুক্ত হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।
সিনেমাটির প্রযোজক আশরাফ কিটু জানান, মুক্তি উপলক্ষে আগামীকাল একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে সিনেমাটির মুক্তি, প্রচারণা ও অন্যান্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
‘পিনিক’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী এবং নবাগত কেয়া আল জান্নাহ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা। পরিবেশনার দায়িত্বে রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। এছাড়া সহপ্রযোজনায় রয়েছে অথবা এন্টারটেইনমেন্ট।