দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে রাশেদ খান
কুরবানির পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেছেন, বৃষ্টির কারণে দেশের অনেক অঞ্চলের খামারি ও কৃষকরা ইতোমধ্যেই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে তাদের গরু বিক্রিতে ন্যায্য দাম না পাওয়া হলে তারা বড় ধরনের লোকসানে পড়বেন।
তিনি আরও বলেন, কৃষক ও খামারিরা যদি তাদের উৎপাদিত গবাদিপশুর সঠিক মূল্য না পান, তাহলে ভবিষ্যতে গরু পালন ও খামার পরিচালনায় আগ্রহ হারিয়ে ফেলবেন। এতে দেশের পশুসম্পদ খাত ক্ষতিগ্রস্ত হবে এবং দীর্ঘমেয়াদে কুরবানির পশুর বাজারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
রাশেদ খান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, দেশের কৃষি ও পশুপালন খাত টিকিয়ে রাখতে হলে খামারিদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি। বিশেষ করে কুরবানির মৌসুমে পশুর ন্যায্য দাম নিশ্চিত করা হলে কৃষকরা লাভবান হবেন এবং তারা আরও উৎসাহ নিয়ে উৎপাদনে যুক্ত থাকবেন।
তিনি বলেন, “দেশ বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে”-এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষি ও পশুপালন খাত শক্তিশালী হবে।