একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ল স্বর্ণের
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, নতুন দামে প্রতি ভরিতে স্বর্ণের মূল্য বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা। এর আগে গত ২০ মে স্বর্ণের দাম কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে দেশের বাজারে এখন পর্যন্ত ৬৬ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় চাহিদার প্রভাবেই দেশের স্বর্ণবাজারে এ পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে স্বর্ণের দামের অস্থিরতা অব্যাহত থাকায় সামনের দিনগুলোতেও বাজারে দামের পরিবর্তন হতে পারে।