মানুষের জীবনে কিছু ভুল থাকে, যেগুলোর প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হয়। এর মধ্যে অন্যতম হলো- ভালো মানুষকে অবহেলা করা। অনেক সময় এমন মানুষ আমাদের জীবনে থাকে, যারা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায়, কষ্ট হলেও সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হলো, সেই মানুষগুলোকেই আমরা অজান্তেই সবচেয়ে বেশি অবহেলা করি।
সময় গড়িয়ে যাওয়ার পর যখন আমরা বিষয়টি বুঝতে পারি, তখন অনেক ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। কারণ ভালো মানুষরা সাধারণত একবার নীরব হয়ে গেলে ফিরে আসেন না। বিশ্লেষকদের মতে, সম্পর্কের ক্ষেত্রে মূল্যায়নের অভাব ও ভুল বোঝাবুঝিই এমন পরিস্থিতির মূল কারণ হয়ে দাঁড়ায়।
জীবনের ছোট ছোট সিদ্ধান্তই বড় প্রভাব ফেলে। তাই যারা সত্যিই আপনার পাশে থাকে, তাদের মূল্যায়ন করা জরুরি।