পুরান ঢাকার Banglabazar এলাকায় একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টা ৫৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাকিবুল হাসান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, দোকানে হঠাৎ আগুন লাগলে স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্যও মেলেনি।