জুলাই জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।
‘জুলাই ’২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।