পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেড ২০২৫-২৬ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস), নিট সম্পদমূল্য ও পরিচালন নগদ প্রবাহেও প্রবৃদ্ধি হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে রেনাটার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। আগের হিসাববছরে এ আয়ের পরিমাণ ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২৯ টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩০৫ টাকা ৪৯ পয়সা।
অন্যদিকে, সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সা। আগের বছর এ সূচক ছিল ৪১ টাকা ১৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
#RenataLimited #StockMarket #CashDividend #DSE #BangladeshBusiness #Aronno_News