খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় France তীব্র নিন্দা জানিয়েছে Israel-এর প্রতি। বিশেষ করে Jerusalem-এ ঘটে যাওয়া এক নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্যারিস।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী Jean-Noël Barrot এক বিবৃতিতে বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
বিবৃতিতে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনা তুলে ধরা হয়। গত সপ্তাহে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং পরে তাকে লাথি মারে। এতে তিনি গুরুতর আহত হন।
এই ঘটনায় জড়িত প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হলেও ফ্রান্স বলেছে, শুধু গ্রেফতারই যথেষ্ট নয়—দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আহত সন্ন্যাসিনীর প্রতি সমবেদনা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি পবিত্র ভূমিতে ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।