জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি মন্ত্রী
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি, সংগ্রাম ও বীরত্বগাথা সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি স্পিকার কাইসার কামাল এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার জাদুঘর পরিদর্শনের সময় তারা গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, আলোকচিত্র, দলিলপত্র ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখেন। এ সময় তারা গণঅভ্যুত্থানে শহীদ ও সংগ্রামী মানুষের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরিদর্শন শেষে অতিথিরা বলেন, জাতির গুরুত্বপূর্ণ ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলন এবং আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস সংরক্ষণ এবং গণতান্ত্রিক চেতনা বিকাশে এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।