যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শালিখা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬। শনিবার (১৬ মে) আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ, সেচব্যবস্থা ও প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলাটি কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং মাঠপর্যায়ে আধুনিক কৃষি সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।