গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নাধীন “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
বুধবার (২০ মে) গাজীপুরের টঙ্গীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি সুধী সমাবেশে অংশ নেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।
সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত এই ইনস্টিটিউট দুর্যোগ মোকাবিলায় আধুনিক গবেষণা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরিতেও প্রতিষ্ঠানটি কার্যকর অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।