প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের মিৎসুই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান Mitsui & Co.-এর ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ সম্ভাবনা, শিল্পখাতে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এ সময় জাপানি প্রতিনিধিদল বাংলাদেশের শিল্প, অবকাঠামো ও বাণিজ্য খাতে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
সাক্ষাৎকালে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়।