জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে একনেকে আলোচনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত কর্মসূচি এবং জাতীয় অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সভায় একনেকের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুমোদন, ব্যয় নির্ধারণ এবং বাস্তবায়ন অগ্রগতির বিষয় পর্যালোচনা করা হতে পারে।
সভা শেষে অনুমোদিত প্রকল্প ও গৃহীত সিদ্ধান্তসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।