উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে নতুন মাইলফলক স্পর্শ করেছে Arsenal। সেমিফাইনালের প্রথম লেগে Atletico Madrid-এর বিপক্ষে ড্র করার মাধ্যমে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি।
পরিসংখ্যানভিত্তিক সংস্থা Opta জানিয়েছে, ক্লাবটির ইতিহাসে এর আগে মাত্র একবারই এমন ধারাবাহিকতা দেখা গিয়েছিল। ২০০৫ সালের মার্চ থেকে ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে একই রেকর্ড গড়েছিল আর্সেনাল, যে মৌসুমে তারা ফাইনালেও উঠেছিল।
চলতি মৌসুমে শক্তিশালী রক্ষণ, নিয়ন্ত্রিত মাঝমাঠ এবং কার্যকর আক্রমণের সমন্বয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে আর্সেনাল। বড় ম্যাচে চাপ সামলে ফল বের করে আনার সক্ষমতাই এখন তাদের বড় শক্তি।
ইতিহাস স্পর্শ করার পর এবার শিরোপার স্বপ্নে এগোচ্ছে মিকেল আর্তেতার দল। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে তারা।