রাজধানী ঢাকায় আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বিভিন্ন সরকারি দপ্তর, সংস্থা ও সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।
অন্যদিকে Dhaka South City Corporation-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সকাল পৌনে ১০টার দিকে কাকরাইল মসজিদ মোড় এলাকায় গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাত সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করবেন।