Israel দাবি করেছে, দক্ষিণ Lebanon-এ গত এক সপ্তাহে ২২০ জনের বেশি Hezbollah সদস্য নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তাদের বাহিনীর ওপর হামলার প্রস্তুতি ও তৎপরতার সঙ্গে জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। একই সময়ে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অন্তত ৪৪০টি স্থাপনা ও অবস্থানে হামলা চালানোর কথাও জানিয়েছে তারা।
তবে হতাহতের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হিজবুল্লাহর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র Tommy Pigott সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দুই দিনব্যাপী আলোচনা ইতিবাচক ফল বয়ে এনেছে।
গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল। নতুন সমঝোতার ফলে সেটি আরও দেড় মাস বহাল থাকবে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং স্থায়ী শান্তির পরিবেশ তৈরিতে নতুন কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। এ লক্ষ্যে আগামী জুনে আবারও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে দুই পক্ষের।
তথ্যসূত্র: Geo News