কোয়েটার ভয়াবহ বোমা হামলায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
পাকিস্তানের কোয়েটায় সংঘটিত ভয়াবহ বোমা হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি ও ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। েএক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস হামলায় বহু নিরপরাধ মানুষের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, এই কঠিন সময়ে বাংলাদেশ পাকিস্তানের জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।
কোয়েটার ওই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।