চট্টগ্রাম নগরের Majhirghat এলাকার বাংলাবাজারে পরিত্যক্ত একটি রেলের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে SRB Station এলাকায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
রেলের নিরাপত্তাবাহিনীর ইনচার্জ পঙ্কজ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকাসক্তরা বগিটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বলেন, বারিক বিল্ডিং সংলগ্ন এলাকায় পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পাওয়া যায়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।