রাজধানীর Demra এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় হাতেনাতে ধরা পড়া ৪ ছিনতাইকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৩ মে) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (২ মে) রাত ১০টার দিকে বাঁশেরপুল এলাকায় টহলরত পুলিশ ছিনতাইয়ের সময় তাদের আটক করে। একই রাতে Demra Police Station-এ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
গ্রেফতাররা হলেন—আল-আমিন মিয়া (২০), মুক্তার হোসেন (২২), রিয়াজ উদ্দিন (২৪) ও সুমন (১৯)। তারা সবাই যাত্রাবাড়ীর শনিআখড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে Khilgaon Railgate এলাকা থেকে মান্ডা যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় ওঠে তারা। পরে চালক সুজনকে (২৭) বিভিন্ন জায়গা ঘুরিয়ে কোনাপাড়া ও স্টাফ কোয়ার্টার এলাকায় নিয়ে যায়।
রাত ১০টার দিকে ছোট পাইটি এলাকায় পৌঁছালে তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে স্থানীয় পথচারী ও টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করে।
ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।