সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
এ সময় নতুন করে ১ হাজার ৪৪৫ শিশু হামে আক্রান্ত হয়েছে বা হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত দেড় মাসে দেশে হাম ও উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫৪ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৩ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭২৬ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪২ হাজার ৯৭৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগ-এ। এ বিভাগে এখন পর্যন্ত ১৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৩৬০ জন।