মার্কিন প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Strait of Hormuz-এ তেহরানের একচ্ছত্র আধিপত্যও মেনে নেওয়া হবে না।
পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে বিশেষ নৌ-অভিযানের মাধ্যমে ওই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মার্কিন বাহিনী।
তিনি বলেন, এই অভিযানে ইরানের আকাশসীমা বা জলসীমায় প্রবেশ না করেই আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা হবে।
হেগসেথ স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ যাতায়াত নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
বিশ্লেষকদের মতে, সরাসরি সংঘাত এড়িয়ে ইরানকে কৌশলগতভাবে চাপে রাখার নীতিই অনুসরণ করছে যুক্তরাষ্ট্র।
সূত্র: Al Jazeera