মেহেরপুরে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শহরের বড় বাজার তহবাজার এলাকায় এ কর্মসূচি পালন করে তহবাজার ব্যবসায়ী সমিতি।
ব্যবসায়ীরা এদিন তাদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমিতির সভাপতি হাফিজুর রহমান-এর নেতৃত্বে মিছিলটি তহবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৮-১০ গুণ বেশি খাজনা আদায়ের’ অভিযোগ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত হারের তোয়াক্কা না করে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকগুণ বেশি খাজনা আদায় করা হচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম চাপের মুখে পড়েছেন।
সমিতির সভাপতি বলেন, “আমরা প্রায় আড়াই মাস ধরে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছি। কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি।”
ব্যবসায়ীদের অংশগ্রহণ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলাল হোসেন, সাবেক সম্পাদক আব্দুস সামাদসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। তারা দ্রুত বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।