যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও চূড়ান্ত কোনো চুক্তি এখনো অনেক দূরে-এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার Mohammad Bagher Ghalibaf।
জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত পর্যায়ের আলোচনার কাছাকাছি নই।’ তার ভাষায়, আলোচনা এগোলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে।
গালিবাফ আরও বলেন, আলোচনায় অগ্রগতি থাকলেও বড় ধরনের ফাঁকফোকর বিদ্যমান। তার দাবি, যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং ইরান এখনো Strait of Hormuz-এর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, ইরান যদি তা মেনে নিয়ে থাকে, তবে সেটি হয়েছে নিজেদের শর্ত প্রতিষ্ঠার ভিত্তিতে। ‘তারা আমাদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চেয়েছিল। তাই আমাদের অধিকার প্রতিষ্ঠা জরুরি, আর এই ক্ষেত্রে আলোচনা সংগ্রামেরই একটি অংশ-যোগ করেন তিনি।