রাজধানী ঢাকার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমান জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে তার দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত ফরিদা খানম এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়।