আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল আন্তর্জাতিক ফ্লাইটের জন্য খুলে দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ইরানের পূর্বাঞ্চলীয় আকাশপথ এখন আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় সময় সকাল ৭টা থেকে দেশের কয়েকটি বিমানবন্দরও পুনরায় চালু করা হয়েছে।
তবে ঘোষণার কয়েক ঘণ্টা পরও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। অনেক বিমান এখনও বিকল্প পথ ব্যবহার করে ইরানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে।
তথ্যসূত্র: আল জাজিরা