২০২৬ সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। শনিবার বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই থেকে আলিম পরীক্ষা শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। এমসিকিউ অংশের জন্য নির্ধারিত সময় ২৫-৩০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।