জনপ্রশাসন মন্ত্রণালয় জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুইটি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন কার্যক্রম শুরু হবে ১২ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৪ জুন ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন করতে হবে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট
-এ।
পদের বিস্তারিত
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
অতিরিক্ত যোগ্যতা:
কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে
সাঁটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি
টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি
ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে
২. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৭টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১১২ টাকা
অফিস সহায়ক: ৫৬ টাকা
আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করা যাবে:
অনলাইন আবেদন লিংক
প্রয়োজনীয় কাগজপত্র
মৌখিক পরীক্ষার সময় মূল কাগজপত্র প্রদর্শনের পাশাপাশি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—
শিক্ষাগত যোগ্যতার সনদ
নাগরিকত্ব সনদ
চারিত্রিক সনদ
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন
আবেদনপত্রের কপি
কোটার ক্ষেত্রে প্রমাণপত্র