নতুন পে-স্কেলে বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিকের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তবে প্রশাসনে আলোচনা চলছে, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিক শতভাগ পর্যন্ত বাড়ানো হতে পারে।
পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকায়।
২য় গ্রেডের বেতন বর্তমানে ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা। নতুন স্কেলে তা বেড়ে হবে ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা। ৩য় গ্রেডের ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকায়। ৪র্থ গ্রেডের বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হবে ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকা। ৫ম গ্রেডের ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৬৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।
এছাড়া ৬ষ্ঠ গ্রেডের বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা থেকে বেড়ে হবে ৫৩ হাজার ২৫০ থেকে ১ লাখ ৫১৫ টাকা। ৭ম গ্রেডের ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৪৩ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ১১৫ টাকায়।
৮ম গ্রেডের ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৩৪ হাজার ৫০০ থেকে ৮৩ হাজার ২০৫ টাকা। ৯ম গ্রেডের বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ৩৩ হাজার থেকে ৭৯ হাজার ৫৯০ টাকায়।
১০ম গ্রেডের বর্তমান বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা বেড়ে হবে ২৪ হাজার থেকে ৫৭ হাজার ৯৬০ টাকা।
সূত্র জানায়, ১১ থেকে ২০তম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা করা হচ্ছে। এই গ্রেডগুলোর বেতন ৫০ শতাংশ বাড়ানো হলে ১১তম গ্রেডের বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা থেকে বেড়ে হবে ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা।
১২তম গ্রেডের বেতন ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হবে ১৬ হাজার ৯৫০ থেকে ৪০ হাজার ৯৫০ টাকা। ১৩তম গ্রেডের বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ১৬ হাজার ৫০০ থেকে ৩৯ হাজার ৮৮৫ টাকায়।
১৪তম গ্রেডের ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা বৃদ্ধি পেয়ে হবে ১৫ হাজার ৩০০ থেকে ৩৭ হাজার ২০ টাকা। ১৫তম গ্রেডের বেতন ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৪ হাজার ৫৫০ থেকে ৩৫ হাজার ২৩৫ টাকায়।
এছাড়া ১৬তম গ্রেডের বেতন হবে ১৩ হাজার ৯৫০ থেকে ৩৩ হাজার ৭৩৫ টাকা, ১৭তম গ্রেডে ১৩ হাজার ৫০০ থেকে ৩২ হাজার ৭০০ টাকা এবং ১৮তম গ্রেডে ১৩ হাজার ২০০ থেকে ৩১ হাজার ৯৬৫ টাকা।
১৯তম গ্রেডের বেতন ১২ হাজার ৭৫০ থেকে ৩০ হাজার ৮৫৫ টাকা এবং ২০তম গ্রেডের বেতন ১২ হাজার ৩৭৫ থেকে ৩০ হাজার ১৫ টাকায় উন্নীত হতে পারে।
প্রশাসনে আরও আলোচনা রয়েছে, নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক বেতন শতভাগ পর্যন্ত বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১১তম গ্রেডের বেতন বেড়ে দাঁড়াবে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকা। ১২তম গ্রেডে বেতন হবে ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকা। ১৩তম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ১৮০ টাকা এবং ১৪তম গ্রেডে ২০ হাজার ৪০০ থেকে ৪৯ হাজার ৩৬০ টাকা পর্যন্ত হতে পারে।
১৫তম গ্রেডে বেতন দাঁড়াতে পারে ১৯ হাজার ৪০০ থেকে ৪৬ হাজার ৯৮০ টাকা। ১৬তম গ্রেডে ১৮ হাজার ৬০০ থেকে ৪৪ হাজার ৯৮০ টাকা এবং ১৭তম গ্রেডে ১৮ হাজার থেকে ৪৩ হাজার ৬০০ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৮তম গ্রেডে ১৭ হাজার ৬০০ থেকে ৪২ হাজার ৬২০ টাকা, ১৯তম গ্রেডে ১৭ হাজার থেকে ৪১ হাজার ১৪০ টাকা এবং ২০তম গ্রেডে ১৬ হাজার ৫০০ থেকে ৪০ হাজার ২০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
তবে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে নতুন পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা দেয়নি। বাজেট ঘোষণার পর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।