হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের নৌবাহিনী। নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে শিপিং সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
রেডিও বার্তায় বাণিজ্যিক জাহাজগুলোকে জানানো হয়, হরমুজ প্রণালি দিয়ে আপাতত কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এ সিদ্ধান্ত পরিস্থিতিতে আকস্মিক মোড় এনে দিয়েছে। কারণ এর আগে তেহরান কর্তৃপক্ষ প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছিল।
এ ঘোষণার পর আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত অপেক্ষা করছে এবং বিকল্প রুট ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে।