খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিহত সম্রাট বিশ্বাস (২৬) Kashiani উপজেলার চরপদ্মবিলা গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে খুলনার Sonadanga এলাকায় রেলওয়ে জেলা পুলিশ লাইন্সের অস্ত্রাগারে দায়িত্ব পালনকালে নিজ ইস্যুকৃত রাইফেল থেকে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবারের সদস্যরা জানান, দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সম্রাট সবার ছোট ছিলেন। ২০১৮ সালে পুলিশে কনস্টেবল পদে যোগ দেন তিনি। ছয় মাস আগে সাতক্ষীরা জেলায় কর্মরত নারী কনস্টেবল পুঁজা দাসের সঙ্গে তার বিয়ে হয়।
পরিবারের দাবি, সম্প্রতি দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সম্রাট। ঘটনার আগের রাতেও স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা পরিবারের।
স্বজনদের ভাষ্য, আগামী ১৯ বৈশাখে পারিবারিকভাবে স্ত্রীকে ঘরে তোলার আয়োজন ছিল। তবে তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।
এদিকে, সম্রাটের স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি খুলনায় এলেও গ্রামের বাড়িতে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এতে পারিবারিক দূরত্ব তৈরি হয়েছিল বলে তাদের ধারণা।
প্রতিবেশীরা জানান, সম্রাট শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। তার সঙ্গে কারও বিরোধ ছিল না।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টরা তদন্ত করছে।