সারাদেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে।
রোববার বিচারপতি Rajik Al Jalil-এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার Purnima Jahan।
এর আগে গত ২ এপ্রিল হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
এ ছাড়া দেশের সব শিশুর জন্য হামের টিকা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী Eklas Uddin Bhuiyan স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, টিকার ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।
এতে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।