ঢাকার সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির ঘটনায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশ জানায়, হাসপাতালের ভেতরে সংঘটিত চুরির ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।