দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যে স্বস্তির খবর দিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সারা দেশে কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে Power Division Bangladesh।
বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বার্তায় বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ নিশ্চিত হওয়ায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী Iqbal Hasan Mahmud Tuku জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।
সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার প্রভাবে চাহিদা কমে যাওয়ায় সাময়িকভাবে পরিস্থিতির উন্নতি হলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি।