যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী Jamil Ahmed Limon ও Nahida Sultana Brishti হত্যার প্রতিবাদে ফ্রান্সের রাজধানী Paris-এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ঐতিহাসিক Place de la République চত্বরে বাংলাদেশি স্টুডেন্ট ফোরাম ফ্রান্সের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুল আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
সমাবেশে ফোরামের মুখপাত্র আল ফারাবি চৌধুরী, কো-অর্ডিনেটর ডালিয়া নিশাত, সহ-সভাপতি নুর জাহান শরিফা পূর্ণতা, সদস্য কাজি মামুন, সেলিম হুসাইনসহ প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তারা দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন।
সমাবেশ থেকে জানানো হয়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা এ বিষয়ে সোচ্চার থাকবেন এবং প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।