Ehshanul Haq Milan বলেছেন, দেশের শিক্ষার্থীদের লেখাপড়া আরও আনন্দময় করতে সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১ মে) কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় দক্ষ করে তুলতেও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করা হচ্ছে এবং ভবিষ্যতে দেশের শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনা করুক এবং একই সঙ্গে খেলাধুলায় পারদর্শী হয়ে উঠুক।”
অনুষ্ঠানে কচুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন Nazmun Nahar Baby, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।