নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে জুনের মধ্যে একটি বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী Iqbal Hasan Mahmud Tuku।
শনিবার (২ মে) রাজধানীর একটি হোটেলে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
মন্ত্রী জানান, গত দুই মাসে জ্বালানি আমদানিতে প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দেশের জন্য বড় চাপ। এ পরিস্থিতিতে বিকল্প হিসেবে সোলারসহ নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, Tarique Rahman আগামী পাঁচ বছরে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সে অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে।
পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনে বেসরকারি খাতকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিল্প প্রতিষ্ঠানগুলোর গ্রিড বিদ্যুতের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কর ছাড়সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানান মন্ত্রী।