অভিজ্ঞতা ছাড়াই আবেদন করার সুযোগ, জনবল নিচ্ছে এসিআই মটরস
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিস্টেম অপারেশন (ইয়ামাহা সার্ভিস) বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুপুরের খাবারের সুবিধা এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মটরস লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: সিস্টেম অপারেশন (ইয়ামাহা সার্ভিস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা ইনফরমেশন টেকনোলজি (IT) বিষয়ে বিএসসি ডিগ্রি।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, দুপুরের খাবার, বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য করপোরেট সুবিধা।
আবেদনের সময়সীমা: আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ জুন থেকে। আবেদন করা যাবে আগামী ১৫ জুন পর্যন্ত।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।