সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেন, একটি ‘বট বাহিনী’ তাঁর নামে ভুয়া ফটোকার্ড তৈরি করে অপপ্রচার চালাচ্ছে।
শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তির অভিযোগ শিক্ষামন্ত্রী বলেন, “বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায় এবং ট্রল করে। এমনকি আমি নাকি পরীক্ষার দিন রুটিন দেব—এমন হাস্যকর অপপ্রচারও চালানো হয়েছে।”
সম্প্রতি আসন্ন এসএসসি পরীক্ষার রুটিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার রুটিন গোপন রাখা হবে-এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব।
ফেল করলেই এমপিও বাতিলগুজব মন্ত্রী আরও বলেন, তাঁর বক্তব্য বিকৃত করে ‘ফেল করলেই এমপিও বাতিল-এমন গুজবও ছড়ানো হয়েছে। তিনি দাবি করেন, বাস্তবে তিনি বলেছেন-কোনো প্রতিষ্ঠানে জিরো পাস হলেও এমপিও বাতিল করা হবে না।
সচেতনতার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।