ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শেষ হওয়ার পরও রাজধানীর Gulshan-এ নিজ রাজনৈতিক কার্যালয়ে গভীর রাত পর্যন্ত দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন Tarique Rahman।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ Zahidul Islam Rony এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত ২টা ৫৫ মিনিটে পাওয়া তথ্যে জানা যায়, কার্যালয়ে উপস্থিত ছিলেন Mirza Fakhrul Islam Alamgir-সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব Atiqur Rahman Ruman এবং গুলশান কার্যালয়ের কর্মকর্তারাও সেখানে অবস্থান করছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। সাক্ষাৎকার শেষে বর্তমানে দলীয় ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কাজ করছেন তারেক রহমান।