সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে Ministry of Public Administration Bangladesh।
প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মোহাম্মদ জকরিয়াকে NGO Affairs Bureau-এর মহাপরিচালক, সাফিজ উদ্দিন আহমেদকে Bangladesh Waqf Administration-এর ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে Land Appeal Board Bangladesh-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।